সদ্য প্রকাশিত
খেলা

দ্বিতীয় লেগেও হেরে লিভারপুলের বিদায়

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দ্বিতীয় লেগেও হেরে লিভারপুলের বিদায়

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংলিশ লিগ কাপের ফাইনালে খেলা হলো না লিভারপুলের। দ্বিতীয় লেগে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিল ইয়র্গান ক্লপের শিষ্যরা। প্রথম লেগেও সমান ব্যবধানে হারায় দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ২-০ গোলে পরাজয় মেনে নিল অল রেডসরা।

 

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে আতিথিয়েতা জানায় লিভারপুল। তবে ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করলেও শেষ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তাই প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।

 

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল। পাশপাশি সফরকারীরাও নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে ম্যাচে ইনজুরি সময়ই সাউদাম্পটন সফলতা পায়। ৯১ মিনিটে জোসুয়া সিমসের সহায়তায় শেন লং লিড পাইয়ে দেন দলটিকে।

 

এই গোল খেয়ে ম্যাচের আর ফিরতে পারেনি লিভারপুল। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে ক্লপ শিষ্যরা।

সূত্র: বাংলা নিউজ