সদ্য প্রকাশিত
খেলা

জাতীয় সাইক্লিস্ট পারুলের মৃত্যু

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জাতীয় সাইক্লিস্ট পারুলের মৃত্যু

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় সাইক্লিস্ট পারুল আক্তার। দিন কয়েক আগে আত্মহত্যার চেষ্টা করা এই লাল-সবুজের সাইক্লিস্ট মঙ্গলবার শেষ রাতে মারা গেছেন।

 

বুধবার (২৫ জানুয়ারি) পারুলের মৃত্যু সম্পর্কে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল বলেন, ‘দিন দু’য়েক আগে শুনেছিলাম পারুল হাসপাতালে ভর্তি আছে। বুধবার সকালে শুনেছি তিনি মারা গেছেন। পারুল শফিপুর আনসার কোয়ার্টারে থাকতো। তার ৩/৪ বছরের একটি মেয়েও আছে।’

 

বাংলাদেশের হয়ে সবশেষ এস এ গেমসে খেলেছেন পারুল। ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান সাইক্লিং ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন পারুল। মাগুরার মেয়ে পারুল গত ৮-৯ বছর ধরে বাংলাদেশ আনসারে চাকরি করতেন।

সূত্র: বাংলা নিউজ