সদ্য প্রকাশিত
খেলা

বিপ্লবী চে গুয়েভারা স্মরণে রাগবি প্রতিযোগিতা

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বিপ্লবী চে গুয়েভারা স্মরণে রাগবি প্রতিযোগিতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কসবাদী বিপ্লবী নেতা ও রাগবি খেলোয়াড় চে গুয়েভারার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী চে গুয়েভারা রাগবি।

মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ বুধবার সকালে প্রতিযোগিতা উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ বাদল রায়। এ সময় উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন ও সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ।

এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্মেলন কক্ষে প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন রাগবি ফেডারেশন।


ফেডারেশনের সাধারণ সস্পাদক মৌসুম আলী জানিয়েছেন, প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- রাজশাহী, নড়াইল, যশোর ও গাইবান্ধা রাগবি ক্লাব। চারটি দলে মোট ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে চূড়ান্ত পর্যায়ে বাছাইকৃত ৩০ জন অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়কে উৎসাহ প্রদানে এ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।

সূত্র: রাইজিংবিডি