সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার ইউপিতে নৌকার প্রার্থী তৃপ্তির পক্ষে রিপুর গণসংযোগ

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
সান্তাহার ইউপিতে নৌকার প্রার্থী তৃপ্তির পক্ষে রিপুর গণসংযোগ

আদমদীঘি প্রতিনিধি :


বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির পক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সোমবার সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু ভাই, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, আওয়ামীলীগ নেতা জিআরএম শাহজাহান ভাই, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি প্রমূখ।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সান্তাহার ইউপিতেই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হবে। এই ইউপিতে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১০ হাজার ৭৪৮ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৭ জন।