সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

দুই জমজ বোনের জিপিএ-৫ অর্জন

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২১২ মিনিট পড়া
দুই জমজ বোনের জিপিএ-৫ অর্জন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এসএসসি পরিক্ষায় যময দুই বোন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা জিপিএ-৫ পেয়েছে। দুজনই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে। ফল প্রকাশের পর শুক্রবার দুপুরে তারা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তানিয়া ও তমা উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) এলাকার এএফএম মমতাজুর রহমানের মেয়ে।

কেমন লাগছে জানতে চাইলে দুজন একসঙ্গেই বলে, ‘আমরা অনেক খুশি।’ তানিয়া ও তমার বাবা-মা দুজনই শিক্ষক। পঞ্চম শ্রেণীতে তারা দু’জনই ট্যালেন্টপুলে বৃত্তি, জেএসসিতেও দুজনই গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল। এবার এসএসসিতেও একই সঙ্গে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় ভীষণ খুশি তাঁরা। খুশি তাঁদের পরিবারও।
সাবরিনা মমতাজ তানিয়া বলে,‘আলহামদুলিল্লাহ আমরা দুই বোনই গোল্ডেন জিপিএ পেয়েছি। এজন্য আমরা দুজন খুবই হ্যাপি। একই স্কুল থেকে একই সময়ে গোল্ডেন জিপিএ নিয়ে বের হয়েছি, এটা অনেক মজার একটা বিষয়।

সাদিয়া মমতাজ তমা বলে, ‘এই রেজাল্ট পেতে আমাদের বাবা-মা, ভাই এবং গৃহ শিক্ষকদের অনেক সহযোগিতা আছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবার অনেক অবদান আছে। ফলাফল পাওয়ার পর থেকে খুবই ভালো লাগছে।’
ধামকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও যময দুই বোনের মা হাসনা বানু বলেন, যেহেতেু আমি এবং ওদের বাবা চাকরি করি সেহেতু অন্য পিতা-মাতার মতো তাদের সময় দিতে পারিনি। তারপরও স্কুল থেকে এসে চেষ্টা করেছি। ওরা নিজেরাই লেখাপড়ার বিষয়ে খুব আগ্রহী ছিল। কখনোই তাদের দু’জনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। ওদের আগ্রহের জন্য আমাদের প্রত্যাশা ছিল ওরা ভালো রেজাল্ট করবে। তারা তাই করেছে। খুব ভালো লাগার বিষয় হলো, ওরা একবোন আর একবোন খুবই ইনসপায়ার করে। তবে ওদের ভেতরে লেখাপড়া ছাড়া অন্য কোনো বিষয়ে কখনো প্রতিযোগিতা দেখিনি। তারা দুজনেই ডাক্তার হতে চান।

স/রি