সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাই সাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাই সাইকেল আরোহীর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নুর ইসলাম (২৯) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে হামিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাযায়, সোমবার সকালে বাই সাইকেল আরোহী নুর ইসলাম উপজেলার সান্তাহার পৌর শহরের মাছের আতৎ থেকে পাতিলে মাছ নিয়ে বদলগাছী ফিরছিলেন। এ সময় সান্তাহার বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মাটি ভর্তি  ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত এবং ইউডি মামলার জন্য প্রস্তুতি চলছে।

স/অ