সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

জামায়াতের আমির আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
জামায়াতের আমির আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

বগুড়ায় জেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাককে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের ২ নাম্বার ওয়ার্ডের ফুলবাড়ী তালুকদার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজ্জাক ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত বদিরউদ্দিন মণ্ডলের ছেলে ও বগুড়া জেলা পশ্চিম জামায়াতের আমির।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে ৭ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ফাঁড়ি পুলিশ সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, গ্রেপ্তারকৃতকে গ্রেপ্তারি পরোয়ানা থাকা মামলায় আদালতে পাঠানো হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ