সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
দলীয় মাত্র ১৭ রানে অধিনায়ক তামিম ইকবালের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছিল তারা দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য-মাহমুদউল্লার ব্যাটিং দৃঢ়তায়। কিন্তু সৌম্য উইকেটে সেট পরই ফিরে গেলেন সাজঘারে।

দলীয় ৫৮ রানের মাথায় ওপেনার সৌম্য আউট হন। ৬৪ বল খরচায় ৩৬ রান নিয়ে তিনি যখন উইকেটে অনেকটাই সেট হয়েছেন, তখন প্রতিপক্ষের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
অল্প কিছুক্ষণের মধ্যে সাকিব আল হাসান ফিরে গেলে আবার চাপের মুখে পড়ে বাংলাদেশ। ২২.৩ ওভারে এই বাঁহাতি ব্যাটসম্যান ফিরেন মাত্র ৮ রান করে।
ক্রাইস্টচার্চে আজ সোমবার ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইংনিসে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত ২২.৩ ওভারে ৭৪ রান করে। উইকেট হারিয়েছে তিনটি।
অবশ্য শুরুতেই ওপেনার তামিম ফিরে যান। তখন নিজের ঝুলিতে যোগ করেছেন মাত্র ৮ রান, বল খরচ করেছেন ১৯টি।
এর আগে নিউজিল্যান্ড তিন উইকেট হাতে রেখে ২৬০ রান নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২০.৪ ওভারে ৯৪ রান যোগ করে। প্রথম ইনংসে তাদের মোট সংগ্রহ ৩৫৪ রান, ৯২.৪ ওভারে।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৮৯ রান। তাই এই ইনিংসে স্বাগতিকরা ৬৫ রানের লিড পায়।
সোমবার চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান, টিম সাউদিকে ব্যক্তিগত ১৭ রানে ফিরিয়ে। শট এক্সট্রা কাভারে ক্যাচটি নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। অবশ্য এই মিরাজ দিনের তৃতীয় ওভারের কামরুল ইসলাম রাব্বির বলে স্লিপে সাউদিরই একটা সাহজ ক্যাচ ফেলে দিয়েছেন। পরে বাকি দুটি উইকেটের একটি নিয়েছেন মিরাজ, অন্যটি রানআউট হয়েছে।
সাকিব ৫০ রানে চার উইকেট তুলে নেন। মিরাজ ও রাব্বি দুটি করে এবং একটি উইকেট পান তাসকিন।
হেনরি নিকোলাস দলকে এই বড় সংগ্রহ গড়ে মূল ভূমিকা রাখেন। অল্পের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ তিনি। মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে তিনি করেন ১৪৯ বলে ৯৮ রান। যাতে চারের মার ছিল ১২টি। এছাড়া টেইলর ৭৭ ও ল্যাথাম ৬৮ রান করেন।
সূত্র: এনটিভি










