সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে বেডো’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে বেডো’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পিকেএসএফ’র সহায়তায় বেডো’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার(১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ছাতিয়ানগ্রামের কালাইকুড়ি গ্রামে স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেডো’র মহাব্যবস্থাপক (কার্যক্রম) শেখ মোহাইমিনুল হক, বোয়ালিয়ার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মাহফুজুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আবুল কালাম আজাদসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

বিকেল ৪টা পর্যন্ত ১৫৪ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের (নাক,কান ও গলা) বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার এম.এ জলিল খান, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার শুভজিত কুমার কুন্ডু।

জেএ/এফ