সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে বিশ্ব মানবাধিকার দিবস পালন

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে বিশ্ব মানবাধিকার দিবস পালন


আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার সান্তাহারে বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চ চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের (আসফ) রাজশাহী বিভাগীয় জোনাল অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালীটি সান্তাহার পৌর শহর ও আদমদীঘি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা মঞ্চে ফিরে এক আলোচনা সভা হয়।

আইন সহায়তা ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় জোনাল অফিসের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম জিল্লুর রহমান কমলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, আসফের উপদেষ্টা দেওয়ান শহিদুল হক রুঞ্জু, সাদ্দাম, আইনাল, খন্দকার জিললুর রহমান, সাব্বির, মিজান, সাঈদুর রহমান, মিনি সুলতানা, এনামুল, মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, শাহাদত, মাহাবুব আরা, জয়নব, আকরাম হোসেন, রফিকুল, ফারুক,  শাকিব, আশরাফুল, হোসেন আজাদ,নুর, বেলাল,রনি প্রমুখ।