সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার ইউপি নির্বাচন উপলক্ষে যুবলীগের বর্ধিত সভা

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
সান্তাহার ইউপি নির্বাচন উপলক্ষে যুবলীগের বর্ধিত সভা

 

আদমদীঘি  (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) রাতে সান্তাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সমাজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামিল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক রানা প্রমুখ।

জেএ/এফ