সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বেডোর মানব বন্ধন ও আলোচনা সভা

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
বেডোর মানব বন্ধন ও আলোচনা সভা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ও নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভা করেছে বেডো। বৃহস্পতিবার দুপুরে বেডো সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ছাতিয়ানগ্রাম ও বোয়ালিয়া ইউনিয়নে দিবসটি পালন করা হয়।

উপজেলার ছাতিয়ানগ্রামে বেডোর জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) শেখ মোহাইমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জালাল উদ্দীন। এদিকে বোয়ালিয়া ইউনিয়নে বেডোর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আফলাতুন নেসা, বেডো সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, স্বাস্থ্য কর্মকর্তা এহসানুল বাব্বীর, ইউসুফ আলী রনি, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা ইসতিয়াক আরাফাত, ইউপি সদস্য তরিকুল ইসলাম টারজান, সমৃদ্ধি কর্মসূচির যুব সদস্য মিজানুর রহমান, জনি, লিমা,কল্পনা, সমৃদ্ধি কর্মসূচির শাখা ব্যাবস্থাপক লিটন, বেডোর আইন বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট দেবাশীষ শীল।

স/রি