সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের ফুটবল মাঠে স্টার ক্লাবের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন-সান্দিড়া স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাজ্জাদ আঙ্গুর, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম, মোতালেব হোসেন, ইউনুছ আলী, ওসমান গনি, মতিউর রহমান, শফিউল্লাহ হান্নান, আকরাম হোসেন জোয়ারদার, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আব্দুল হাই সিদ্দিক, মেম্বার ফেরদৌস হোসেন, মহিলা মেম্বার শাহিনা জোয়ারদার বাপ্পি, বাশেদুল ইসলাম বাদশা, সাজ্জাদ ইকবাল স্বপন, ফেরদৌস আলী প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কাজীপুরের রাঙ্গা থাই এবং বগুড়ার এইচ আর এন্টারপ্রাইজ।

জেএ/এফ