সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘির প্রথম উপজেলা চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
আদমদীঘির প্রথম উপজেলা চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
আজ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মোশাররফ হোসেনের ১১ তম মৃত্যু বার্ষিকী। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর শ্বশুর তিনি। ২০১০ সালে এই দিনে (১৩ নভেম্বর) উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান।

মরহুমের মেয়ে বগুড়া জেলা পরিষদের সদস্য মঞ্জু আরা বেগম ও ছেলে আওয়ামীলীগ নেতা মনোয়ার জাহিদ রোকন জানান, ১৯৮৫ সালের ২৫ মে তিনিই প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাঁতাহার মহল্লায় নিজ বাড়িতে আজ শনিবার বাদ জোহর তার আত্মর মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

জেএ/এফ