সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো তিন কিশোরের

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২১২ মিনিট পড়া
নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো তিন কিশোরের

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার  দুপুরে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), একই এলাকার রাকিব হোসেন (১৬) এবং চিতলিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)। নিহতদের মধ্যে আসাদুল দিনমজুর, রাকিব বাসের হেলপার ও মকবুল ট্রাকচালক ছিলেন। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) নতুন একটি অ্যাপাচি আরটিআর বাইক কেনেন মকবুল। সকালে সেই মোটরসাইকেলে তার দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। তবে তাদের কারো মাথায় হেলমেট ছিল না। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরের দিকে ভূঞাপুরের রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড় ঘোরার সময় স্কুলের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি ওহাব বলেন, ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে।

এর আগে সোমবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। তারা তিনজনই ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সূত্র: জাগো নিউজ ২৪ ডট কম