সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে অটোরিকশা শ্রমিক লীগের নয়া কমিটির পরিচিতি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে অটোরিকশা শ্রমিক লীগের নয়া কমিটির পরিচিতি ও আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা অটোরিকশা শ্রমিক লীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৪ নভেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি বাশেদুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বগুড়া জেলা অটোরিকশা শ্রমিক লীগের উপদেষ্টা ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন আকন্দ, উপজেলা কমিটির উপদেষ্টা ও সান্তাহার অটোটেম্পু মালিক সমিতির সভাপতি নুর ইসলাম, কমিটির সহ-সভাপতি অলোক চৌধুরী আসু, সাংগঠনিক আল মামুন ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন পাপ্পু প্রমুখ।

জেএ/এফ