সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে ব্যবসায়ীর গুদাম থেকে ১১ টন চাল জব্দ

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২১২ মিনিট পড়া
আদমদীঘিতে ব্যবসায়ীর গুদাম থেকে ১১ টন চাল জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির প্রায় পৌনে ১১ টন চাল জব্দ করা হয়েছে। গুদামমালিক হলেন উপজেলার নশরতপুর ইউনিয়নের পূর্ব ডালম্বা গ্রামের একরাম আলীর ছেলে ব্যবসায়ী আল মামুন (৪৫)। বুধবার বিকেল এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় চাল জব্দ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় , দীর্ঘদিন যাবৎ উপজেলার নশরতপুর বাজার এলাকায় জনৈক ইসমাইল হোসেনের চালকলের গুদাম ভাড়া নিয়ে ব্যবসায়ী আল মামুন চালের ব্যবসা করে আসছিলেন। তার বৈধ ব্যাবসার পাশাপাশি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চালগুলোও কিনে গুদাম জাত করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই গুদামে অভিযান পরিচালনা করেন। এসময় ওই গুদামের ভিতর মজুদ করা খাদ্য অধিদপ্তরের ছাপানো ২১৪টি চটের বস্তায় থাকা ১০ হাজার ৭শ কেজি চাল ঢেলে প্লাস্টিক বস্তায় রিপ্যাক করা হচ্ছিল। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে গুদাম মালিক ও কর্মচারিরা পালিয়ে যায়। ওই দিন রাতেই উল্লেখিত পরিমান চালগুলো জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় জানান, অবৈধ ভাবে চাল মজুদকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম গোলাম রাব্বানী বলেন, জব্দ করা চালগুলো থানা পুলিশ হেফাজতে নিয়েছেন। অভিযুক্ত ও জড়িতের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

জেএ/এফ