সদ্য প্রকাশিত
খেলা

তৃতীয় রাউন্ডে সেরেনা-নাদাল

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তৃতীয় রাউন্ডে সেরেনা-নাদাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। যদিও মেয়েদের টেনিসে অঘটনের শিকার হয়েছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানসকা।  

 

উন্মুক্ত যুগে রেকর্ড গড়ার পথেই রয়েছেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই তারকা।

 

বৃহস্পতিবার বিশ্বর‌্যাংকিংয়ের ৬১ নম্বর তারকা লুসিয়ে সাফারোভাকে সহজেই হারিয়েছেন মার্কিন এই তারকা। হারিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে।

 

এর আগে ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই সেরেনার কাছেই হার মেনেছিলেন সাফারোভা।

 

ছেলেদের এককেও তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল। মারকোস বাগদাতিসকে ৬-৩, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা।

 

এদিকে দ্বিতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন বিশ্বর‌্যাংকিংয়ের তিন নম্বর তারকা পোলিশ আগ্নিয়েস্কা রাদভানসকা। ক্রোয়েশিয়ার মিরজানা লুচিচ বারোনির কাছে ৬-৩, ৬-২ গেমে হেরেছেন ২৭ বছর বয়সী এই তারকা। সরর্বশেষ তিন টুর্নামেন্টের দুটিতে সেমিফাইনালে খেলেছেন পোল্যান্ডের এই টেনিস তারকা।

সূত্র: বাংলা ট্রিবিউন