সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সড়কে অটো দাঁড়িয়ে রেখে মাদক বিক্রি, গাঁজাসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
সড়কে অটো দাঁড়িয়ে রেখে মাদক বিক্রি, গাঁজাসহ গ্রেপ্তার ২

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার সাইলো সড়কে অটোরিকশা দাঁড়িয়ে রেখে গাঁজা বিক্রির সময় দুই মাদক কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার স্টেশন কলোনীর মৃত চাঁন্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান (৩৫) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যমবাশি দ্বিপপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুল মালেক (২৮)।

থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের যোগীপুকুর এলাকায় সাইলো সড়কে সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে রেখে মাদক কারবারিরা গাঁজা বিক্রি করছে। বুধবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে আব্দুল মালেক এবং আব্দুর রহমানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/অ