সদ্য প্রকাশিত
খেলা

বাংলাদেশের লক্ষ্য ২৫২

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাংলাদেশের লক্ষ্য ২৫২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশকে ২৫২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে মুখোমুখি হয়েছে দুই দল। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে।

টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন মিগনন ডি প্রিজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন থাইরন।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩ উইকেট নেন খাদিজাতুল তুল কুবরা। ২টি উইকেট নেন রুমানা আহমেদ। ১ উইকেট নেন জাহানারা আলম।


সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে। সফরকারীদের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ। কিন্তু লো স্কোরিং তৃতীয় ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এই জয়ে দারুণ আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস ও ফুরফুরে মেজাজে টাইগ্রেস শিবির। বাংলাদেশের সামনে এখন সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন ।

 

 

সূত্র :রাইজিংবিডি