সদ্য প্রকাশিত
ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার
আন্তর্জাতিক

রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে বিএনপির আন্দোলন : মোশাররফ

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে বিএনপির আন্দোলন : মোশাররফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাষ্ট্রপতি কেমন নির্বাচন কমিশন গঠন করবেন তার ওপরই নির্ভর করছে তাঁর দলের আগামী দিনের আন্দোলন সংগ্রাম।

 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এ কথা বলেন।

 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দেখতে চাই রাষ্ট্রপতি কী করেন। দেশ-বিদেশকে দেখাতে চাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার সমাধান চাই। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন যদি জনগণের প্রত্যাশা পূরণ না করে তাহলে বোঝা যাবে এই সরকার একই খেলায় রয়েছে। এমন হলে আমরা এই সরকারে বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব।’

 

মোশাররফ হোসেন আরো বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতি একা কিছু করতে পারবেন না।’ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার বিষয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি ।

 

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ করা হলে দেশবাসী তা মেনে নেবে না। তিনি বলেন, ‘আবার কোনো বিতর্কিত বা সরকারের সুবিধাভোগী ব্যক্তিকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করলে জনগণ তা মেনে নেবে না।’ সরকার সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে দলীয় নির্বাচন কমিশন গঠন করলে বিএনপিও তা মানবে না বলে তিনি।

 

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় আরো কয়েকটি ধাপ পেরিয়ে সর্বশেষে কী হয় জনগণ সেদিকে নজর রাখবে বলেও মন্তব্য করেন আলাল।

সূত্র: এনটিভি