সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে মাহমুদুল হাসান মুন্নাকে সভাপতি ও আহসান হাবীব জয়কে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে জেলা কমিটি।

সোমবার দুপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন ও সাধারন সম্পাদক মশিউর রহমান সজল বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সান্তাহার পৌর শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মাহমুদুল হাসান মুন্নাকে সভাপতি ও আহসান হাবীব জয়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এক যুক্ত বিবৃতিতে নতুন এই কমিটি ঘোষণা এবং আগামী ৯০ দিনের মধ্য পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

স/অ