সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে খালেদা জিয়া ও হেলালুজ্জামানের সুস্থতা কামনা করে দোয়া

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে খালেদা জিয়া ও হেলালুজ্জামানের সুস্থতা কামনা করে দোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চেয়ারর্পাসনের উপদেষ্টা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর যুবদলের যৌথ আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বাদ জুমা উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর হয়রত দূর্লভ দেওয়ান (র:) মাজার শরীফ জামে মসজিদে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন- সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনছুর আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ, বিএনপির নেতা ফারুক হোসেন, যুবদল নেতা মিনহাজুল ইসলাম, আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সিহাব চৌধুরী, ওয়াহেদ, মাহফুজুর রহমান লিটন, মাহামুদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, মানিক হোসেন, ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, মহিবুল ইসলাম শাকিব প্রমূখ।

স/রি