সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে নৌকার প্রার্থী হতে গ্রামবাসীদের নিয়ে চম্পার সভা

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে নৌকার প্রার্থী হতে গ্রামবাসীদের নিয়ে চম্পার সভা


সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকার প্রার্থী হতে গ্রামবাসীদের নিয়ে আলোচনা সভা করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।

শুক্রবার বিকেলে সান্তাহার ইউপির দমদমা গ্রামের ভ্যানস্টান্ড এলাকায় সকল শ্রেণী-পেশার মানুষদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, ইউপি সদস্য মারুফ উল-হাসান খান শিপলু, সাবেক ইউপি সদস্য গোলাম আম্বিয়া লুলু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, আওয়ামীলীগ নেতা সিরু ও খায়রুল বারী প্রমূখ।

মনোনয়ন প্রত্যাশা উপজেলা আওয়মীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলে নৌকা মার্কার প্রার্থী হতে চাই। এজন্য সর্বপ্রথম গ্রামবাসীর সমর্থন প্রয়োজন। আমি নির্বাচিত হলে ব্যক্তি উদ্যোগে জনতার কাঠগড়া তৈরি করে প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবো। সকল ধরনের ভাতার কার্ড নিতে কোনো টাকার প্রয়োজন হবেনা। মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধ করতে কঠোর প্রদক্ষেপ গ্রহন করবো। সাধারন মানুষ আমার পাশে থাকলে নিশ্চিত জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ।

স/রি