সদ্য প্রকাশিত
খেলা

সেরেনার শুভ সূচনা

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সেরেনার শুভ সূচনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দারুণ করলেন সেরেনা উইলিয়ামস। প্রতিবারের মতো এ আসরে নিজের আধিপত্য ধরে রাখলেন টেনিসের দুই নম্বর এ নারী। অবশ্য সেরেনার সামনে এদিন প্রতিপক্ষ হিসেবে ছিলেন ৫৯ নম্বরে থাকা বেলিন্ডা বেনসিস।

 

প্রথম দুই সেট জেতা সেরেনা এদিন সময় নেন ১ ঘণ্টা ১৯ মিনিট। প্রথম সেটে অবশ্য কিছুটা লড়াই করেন। জেতেন ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেটে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেন সুইস প্রতিপক্ষকে। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ৬৫-১ ব্যবধানে এগিয়ে রইলেন যুক্তরাষ্ট্রের এ তারকা।

 

এদিন সহজ জয়ের পরও সেরেনা বলছেন অন্য কথা, ‘সে সম্প্রতি সেরা দশে ছিল। তাই প্রথম রাউন্ডের ম্যাচ হিসেবে খেলাটি আমার কাছে কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত জয়টি নিজের করে নিতে পেরেছি।’

সূত্র: বাংলা নিউজ