সদ্য প্রকাশিত
খেলা

আহত হয়ে মাঠ ছাড়লেন মুশফিক

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আহত হয়ে মাঠ ছাড়লেন মুশফিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টিম সাউদির একটি শর্ট বাউন্সার বলে হেলমেটের পেছনে লেগে আহত হয়ে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের আহতের পর এবার আহত শিবিরে মুশফিক।

 

৪২.৫ ওভারে টিম সাউদির ১৩৫ কিলোমিটার গতির একটি বলে বুঝে উঠতে না পারায় হেলমেটের পেছনে লেগে এ দুর্ঘটনা ঘটে। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের অধিনায়ককে।

সূত্র: বাংলা নিউজ