সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।
আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সূত্র: এনটিভি









