সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

ছেলেকে মারপিটে আহত করার খবরে স্ট্রোক করে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২১২ মিনিট পড়া
ছেলেকে মারপিটে আহত করার খবরে স্ট্রোক করে বাবার মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছেলেকে মারপিটের খবর শুনে বাবা আতাউর রহমান হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার ভোর ৪ টার দিকে তিনি ঢাকা মিটফোর্ড হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুপুরে নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার আতাউর রহমানের ছেলে আকাশ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় সাইলো সড়ক থেকে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জেরধরে একই মহল্লার আব্দুল লতিফের ছেলে হাসান, এরশাদ ও মোহন তাকে পথরোধ করে মারপিট করে আহত করে। এ খবর শুনে ঢাকা বাবুবাজার এলাকায় একটি দর্জির দোকানে কাটিং মাস্টার হিসেবে কর্মরত আকাশের বাবা আতাউর রহমান রাত ১০টায় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে তিনি মারা যান। এদিকে স্থানিয়রা ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বুধবার দুপুরে আহত আকাশের চাচা আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের মন্তব্য পাওয়া যায় নি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স/জে