সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আলেফা আক্তার (২৫) নামের এক গৃহবধূ
আত্মহত্যা করেছেন। সোমবার(২৩ আগস্ট) দিবাগত রাত দেড় টায় উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে উপজেলার সান্তাহার পৌর এলাকার চাবাগান মহল্লার জনি হোসেন নামে এক অটোরিকশা চালকের সাথে একই মহল্লার আলেফা আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। সংসারে অভাব অনটন থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন যাবৎ কলহ দেখা দেয়। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ মঙ্গলবার দিবাগত রাতে ঘরের তীরের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সংসারে অভাব অনটনের কারনে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে ওই গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স/জে