সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা  ও দোয়া


সান্তাহার (বগুড়া) প্রতিনিধি :

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ আগস্ট) সকালে সান্তাহার আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. শেখ কুদরত-ই এলাহী কাজল, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, উপজেলা যুবলীগ সভাপতি শাহীনুর রহমান মন্টি প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

স/জে