হামলাকারী বিভিন্ন ধরণের ভয়ানক ভিডিও গেইম খেলতো বলে জানিয়েছে দেশটির স্টেট ক্রাইম অফিস। এসব গেইমের মধ্যে অন্যতম একটি গেইম ‘কাউন্টার স্ট্রাইক : সোর্স’।

আশেপাশের সবাই তাকে র্যামপেইজ কিলার হিসেবে জানতো। তার বাসায়ও এ ধরণের গেইম পাওয়া গেছে।
একটি অনলাইন ক্লাবে নিয়মিত ভিডিও গেইম খেলতে যেতো হামলাকারী ডেভিড সোনবোলি।
আলী হিসেবেই বেশি পরিচিত ছিল সে। প্রায় এক বছর ধরে হামলার পরিকল্পনা করে আসছে ডেভিড, এমনই তথ্য জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।









