নিজস্ব প্রতিবেদক:
কালের কণ্ঠ’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তিনটি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ৩০ শিক্ষার্থীকে দেওয়া হলো শিক্ষা উপকরণ। নতুন খাতা, পেন্সিল, রং পেন্সিল, পেন্সিল বক্স থেকে শুরু করে নানা ধরনের শিক্ষা উপকরণ পেয়ে এসব শিক্ষার্থীদের মাঝে যেন আনন্দের বন্যা নেমে আসে। বছরের শুরুতে সরকার থেকে বিনামূল্যে বই হাতে পেলেও এবারই প্রথম নতুন নতুন শিক্ষা উপকরণ পেল এসব শিক্ষার্থী। তাই আনন্দের মাত্রাও ছিল যেন অনেক বেশি। রাজশাহী নগরীর কাদিরগঞ্জে অবস্থিত সাফাওয়াং কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘কালের কণ্ঠ পাঠক নন্দিত একটি সংবাদ মাধ্যম। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। কালের কন্ঠ বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। কালের কন্ঠ কখনো হরিয়ে যাবে না, কোটি মানুষের হৃয়দ থেকে। পত্রিকাটি এরই মধ্যে জনগণের মুখপাত্র হয়ে কাজ করছে।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে তা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। সেই পত্র-পত্রিকাগুলো এখনো ইতিহাস বহন করে। কোনো মানুষ অপরাধ করলে সেই সত্যকে ভিন্ন পথে নিয়ে যাওয়া অনেক কঠিন। কারণ বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল, পত্রিকা, এফএম রেডিও রয়েছে।’
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান।
তিনি বলেন,‘একটি সংবাদপত্র ভালো-মন্দ সব কিছু তুলে ধরে সাধারণের সামনে। সেইসব পত্রিকার মধ্যে জায়গা করে নিয়েছে কালের কণ্ঠ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।’
তিনি আরো বলেন, ‘আজ কালের কণ্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। আবার এই দিনটি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই দিবসটি মাথায় রেখে মনে হয় কালের কণ্ঠ পত্রিকা এই দিনটিকে বেছে নিয়েছে। কালের কণ্ঠ যে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে তা নি:সন্দেহে বলা যায়।’
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়ের সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ বলেন, কালের কণ্ঠ স্বাধীনতার সপক্ষের একটি পত্রিকা। এ পত্রিকাটি দেশ ও জাতির কথা বলে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও কালের কণ্ঠের প্রতিষ্ঠাবর্ষিকী এই দিনে করা হয়েছে। এই বিশেষ দিনে জাতির জনক বঙ্গবন্ধু মুক্তিপায়।

শেষে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে রাজশাহী রেলওয়ে স্টেশন সরকারী প্রাথমিক বিদ্যালয়, দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গৌরহাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এর আগে কালের কণ্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত পাউন্ডের একটি কেক কাটা হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে ভাপা পিঠা ও পায়েস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ রাজশাহী শুভসংঘের সভাপতি আনিসুর ইসলাম, সহ-সভাপতি শফিক আজম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাব, সহ-সাধারণ সম্পাদক ঈষিতা পারভিন, সংগঠনিক সম্পাদক অমিত হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিবন রহমান, অর্থ সম্পাদক বিপ্লব, রুহিত গাফফার, আয়েশা আক্তার, সাথী খাতুন, রাকিব হাসান, হাসান, তারেক মাহমুদ, শাহিনুল ইসলাম আশিক, শরিফ জোহা, শান্তা, মেহেদী হাসান প্রমুখ।

স/আর









