সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২১১ মিনিট পড়া
৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪২ লিটার চোলাই মদসহ রওশন আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রওশন উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর গোলাম রসুলের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরর পর শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় রওশন আলী নামের এক যুবক নিজ বাড়িতে দেশীয় তৈরী চোলাই মদ রেখে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রওশন দৌঁড়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসত বাড়ি তল্লাশী করে প্লাষ্টিকের বোতল ও পাতিলে রাখা ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরর পর শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/এ