রাজশাহী

পবায় গৃহবধুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। সে পবার হরিয়ান সুগারমিল সংলগ্ন আসাদের মেয়ে সুমি খাতুন(২৪)। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তার লাশ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 
জানা যায়, গত দেড় মাস আগে সুমি খাতুনের সাথে কাটাখালি শাহাপুর এলাকার মজিদের ছেলে মিঠুনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় চাকুরী করি বলে মিঠুন শশুর বাড়ি থেকে পালসার মোটর সাইকেল নেয়। গত এক সপ্তাহ আগে মিঠুন শশুর বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে ঢাকায় যায়।  ৫ দিনে সেখানে থাকার পর চাকুরি ছেড়ে দিয়েছে বলে চলে আসে। এরপর সুমির সাথে কথা কাটাকাটি হলে সুমি তার বাবার বাড়ি হরিয়ানে চলে আসে।

 
এদিকে সুমি ফিরে না আসলে দেনমোহরের সাড়ে তিন লাখ টাকা আদায় করার কথা বললে সুমি তার শশুর বাড়ি যেতে বাধ্য হয়।

 
শনিবার দুপুরে সুমির খালু মুকুল তাকে নিতে মিঠুনের বাড়ি যাওয়ার পথে তারা ফোন করে বলে সুমি মারা গেছে। এরপর মিঠুনের পারিবারের লোকজন সুমিকে রামেক হাসপাতালে নিয়ে আসে। পরে খবর পেয়ে সুমির পরিবারের লোকজন ছুটে যায় রামেক হাসপাতালে।
সুমির খালু মুকুল বলেন, আজ শনিবার দুপুরে সুমির সাথে কথা বলেছি। সে হাসতে হাসতে আমাকে বললো আমাকে নিয়ে যাও। আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছি। হঠাৎ শুনি সে মারা গেছে। কয়েক মিনিটের ব্যবধানে মানুষের মরণ কিভাবে হয়।

 
এদিকে মিঠুনের পরিবারের দাবি সুমি নিজেই ঘরের মধ্যে আত্মহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 
হত্যা না আত্মহত্যা জানতে চাইলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর সিল্কসিটি নিউজকে বলেন, লাশ উদ্ধার হয়েছে শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স/শ