সদ্য প্রকাশিত
খেলা

বেইলি-ফিঞ্চ বাদ

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বেইলি-ফিঞ্চ বাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যে দলে জায়গা হারিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান জর্জ বেইলি ও অ্যারন ফিঞ্চ। তাদের বাদ পড়ার বিপরীতে সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ-পেসার বিলি স্ট্যানলেক ও ব্যাটসম্যান ক্রিস লিন।

টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার মিশন তাদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাইরে থাকা উসমান খাজা। তার ফেরাটা স্বাভাবিক ঘটনাই। তবে বেইলি ও ফিঞ্চকে বাদ দেওয়াটা ধাক্কা হয়েই এসেছে ক্রিকেট বিশ্বের জন্য। কারণ অস্ট্রেলিয়ান এই দুই ব্যাটসম্যান গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম করে যাচ্ছিলেন ৫০ ওভারের ম্যাচে। পরিসংখ্যান বলছে গত চার বছরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক বেইলি। ৪০.৬৭ গড়ে করেছেন ২,৬০৩ রান। এই তালিকায় ফিঞ্চ তিন নম্বরে, ৩৫ গড়ে তার রান ২,৫২০।

তাদের কপাল পোড়ার সিরিজে ওয়ানডে ক্রিকেটের দরজার খুলতে যাচ্ছে লিন ও স্ট্যানলেকের। লিন চলতি বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও ২০১৩ সাল থেকে তিনি খেলেননি ঘরোয়া কোনও ওয়ানডে ম্যাচ। এর পরও ফর্মে থাকা হার্ডহিটার এই ব্যাটসম্যানকে দলে রেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। স্ট্যানলেকের বয়স মাত্র ২২ বছর। এই বয়সেই অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি তার গতির কারণে। ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জেমস ফকনার, জস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা।

সূত্র : বাংলাট্রিবিউন