রাজশাহীর খবর

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

প্রতি বারের ন্যায় বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) মানবিক কর্মসূচীর আওতায় সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি) বিতরণ করা হয়।

 

রবিবার সকালে প্রকল্প এলাকা রাজশাহী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সংস্থার কোষাদক্ষ শহিদুর রহমান সংস্থার পক্ষ থেকে সকলকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানান।

 

এই সময় সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট শহিদুল ইসলাম, সুপারভাইজার সাবিনা ইয়াসমিন সহ শতাধিক শিশু ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স/আর