সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় বয়লার বিস্ফোরণ ঝলসে গেল শ্রমিকের শরীর

নিউজ ডেস্ক১১ জুলাই ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় বয়লার বিস্ফোরণ ঝলসে গেল শ্রমিকের শরীর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি চাতালের বয়লার বিস্ফোরণে লালন হোসেন (৪৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল আটটার দিকে উপজেলার তালোড়া হলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপর লালনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। লালন তালোড়ার দুবড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জানতে চাইলে চাতালের মালিক সাইফুল ইসলাম বলেন, আমি ছিলাম না। বয়লার বিস্ফোরণের খবর পেয়ে চাতালে এসেছি। বিস্ফোরণে আহত লালন নামে এক শ্রমিককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে লোকজন। খবর নিয়ে জেনেছি তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসকিং মিলের এসব বয়লারে কোন তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময় মত গরম পানির বাতাস বের না করে দিলে এমন দুর্ঘটনা ঘটে থাকে।

শজিমেকে ভর্তির বিষয় নিশ্চিত করে বগুড়ার মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লালন নামে এক চাতাল শ্রমিক সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের বরাতে তিনি জানান, আহতের পুরো শরীর বয়লারের পানিতে পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে।

স/জে