সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
নাটোর

নিমিষেই শোকে পরিণত হলো বিয়েবাড়ি

নিউজ ডেস্ক২৫ জুন ২০২১১ মিনিট পড়া
নিমিষেই শোকে পরিণত হলো বিয়েবাড়ি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাড়িতে বড়মেয়ের বিয়ের বিদায়ের অনুষ্ঠান চলছিল। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত থাকায় ছোট মেয়ে নিখোঁজ হয়। পরে পুকুরে মেলে তার লাশ। নিমিষেই বিয়েবাড়িতে সব আনন্দ বিষাদে পরিণত হয়।

মৃত শিশুরা হলো- বগুড়া শিবগঞ্জ উপজেলার চন্ডিহারার ট্রাকচালক সাজু মিয়ার মেয়ে প্রীতি (৩) ও নাটোরের লালপুরের মামুন হোসেনের ছেলে সিয়াম হোসেন (২)।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডিহারা গ্রামে সাজু মিয়ার বাড়িতে বড়মেয়ে শারমিন আকতারের বিয়ের বিদায়ের অনুষ্ঠান চলছিল। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত থাকায় ছোটমেয়ে প্রীতি নিখোঁজ হয়। সম্ভাব্য সবস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকালে বাড়ির পাশে পুকুরে জাল ফেললে শিশুটির মরদেহ পাওয়া যায়।

অন্যদিকে শিশু সিয়াম হোসেন কয়েক দিন আগে মায়ের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা গ্রামে নানা মোজাহার আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সিয়াম সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকালে পুকুরে সিয়ামের মরদেহ ভেসে উঠে। চামরুর ইউনিয়নের সদস্য জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্র: যুগান্তর