সদ্য প্রকাশিত
চাকরি

হট জব

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
হট জব

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

২০০ লোকবল দরকার রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসে

বেশ কিছু পদে ২০০ জন নিয়োগ দেবে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। পণ্য বাজারজাত করতে এসব লোকবল নেওয়া হবে।

পদ ও যোগ্যতা : ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদ ১টি। যোগ্যতা সিএ পার্ট-১ অথবা নলেজ লেভেল কমপ্লিট। ফুড ম্যানুফ্যাকচারিং কম্পানিতে একই পদে ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সিনিয়র এইচআর অফিসারের (মহিলা) দুটি পদের জন্য যোগ্যতা স্নাতকোত্তর। লাগবে তিন বছরের কাজের অভিজ্ঞতা। ফ্রন্ট ডেস্ক অফিসার (মহিলা) দুটি পদে স্নাতক ও এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এরিয়া সেলস ম্যানেজারের শূন্য ১০ পদে স্নাতকোত্তর পাসসহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেরিটরি সেলস ম্যানেজার পদে নেওয়া হবে ২৫ জন। স্নাতক বা সমমানের পাসসহ একই সেলস অ্যান্ড মার্কেটিং কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্র্যান্ড প্রমোটর ১০টি এবং সেলস অফিসার (ইনস্টিটিউট সেলস) ১০ পদে আবেদনের যোগ্যতা স্নাতক। সঙ্গে লাগবে এক বছরের কাজের অভিজ্ঞতা। সেলস রিপ্রেজেনটেটিভ/ সেলস অফিসার পদের সংখ্যা ১৪০টি। সেলস ও মার্কেটিংয়ে এক বছর কাজ করেছেন এবং ন্যূনতম এইচএসসি পাস এমন যে কেউ এ পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে : কুরিয়ার বা ডাকের মাধ্যমে আবেদন পাঠাতে হবে ব্যবস্থাপক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, ২২/১৯ খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায়। rdfoodhr@gmail.com B-মেইল ঠিকানায়  পাঠানো যাবে আবেদন। প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর ও পদের নাম উল্লেখসহ আবেদন পাঠাতে হবে ২০ জানুয়ারির মধ্যে। আবেদনে জেলার নাম ও পছন্দের কর্ম এলাকা উল্লেখ করতে হবে।

নিয়োগ পরীক্ষা : মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান ২২ জানুয়ারি তারিখে টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় সেলস ও মাকের্টিং বিষয়ে জানতে চাওয়া হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

 

কর্মচারী কল্যাণ বোর্ডে ৩৪ নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০১৭।

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক পদে নেওয়া হবে ৪ জন। আবেদনের যোগ্যতা সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/ লোকপ্রশাসন/ রাষ্ট্রবিজ্ঞান/ জনসংখ্যা বিজ্ঞান বা নৃবিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। গবেষণা কর্মকর্তা পদে নেওয়া হবে একজন। আবেদনের যোগ্যতা সমাজকল্যাণ/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ অর্থনীতি/ লোকপ্রশাসন/ রাষ্ট্রবিজ্ঞান/ জনসংখ্যা বিজ্ঞান বা নৃবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। সহকারী প্রোগ্রামার পদে নেওয়া হবে ৬ জন। আবেদনের যোগ্যতা পদার্থবিজ্ঞান/ ফলিত পদার্থবিজ্ঞান/ গণিত/ পরিসংখ্যান/ বাণিজ্য/ অর্থনীতি বা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এবং পেশাদার কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে। পরিবহন অফিসার পদে নেওয়া হবে একজন। আবেদনের যোগ্যতা তিন বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইলে ডিপ্লোমা।

কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে ৮ জন। ক্যাশিয়ার পদে নেওয়া হবে একজন। দুটি পদেই আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ১৩ জন। আবেদনের যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

আবেদন যেভাবে : আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। ফরম পাওয়া যাবে www.bkkb.com.bd ওয়েবসাইটে। পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকার অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

সূত্র : কালের কণ্ঠ