সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ ডেস্ক২৩ জুন ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ও ছতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক অ্যাড.শেখ কুদরত-ই-এলাহী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, জিআরএম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা রাসেল ও রবিন প্রমুখ ।

অপরদিকে বেলা ১১টায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হক আবু, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ হোসেন চন্দন, সজল প্রমুখ।

স/জে