সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে বিধবা ভাতার টাকা ফেরত দেয়া সেই নারীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক৯ জুন ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে বিধবা ভাতার টাকা ফেরত দেয়া সেই নারীকে সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

সংসারে স্বচ্ছলতা ফিরে আসায় বগুড়ার আদমদীঘি উপজেলার লাজিনা বেওয়া নামের এক নারী বিধবা ভাতার কার্ড ফেরত দেয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওই নারীকে সংবর্ধনা দিয়েছেন।  বুধবার (০৯ জুন) দুপুরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ওই নারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবলু, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহাবুবুর রহমান ধলু, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোমিন পাহালোয়ান রুস্তুম, আওয়মী লীগ নেতা চিকিৎসক হিটলার, সুজন, রিপন, রাজু পাহালোয়ান, তুহিন, মারুফ, যুবলীগ নেতা লাভলু ও ছাত্রলীগ নেতা হাসিন প্রমুখ।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার জানামতে, এই ইউনিয়নে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তার এমন সীদ্ধান্তকে সাধুবাদ জানাতে আমরা তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করেছি।’ তাকে দেখে শিক্ষা নেয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ/এস