সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে অ্যাম্পুলসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক৩০ মে ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে অ্যাম্পুলসহ গ্রেফতার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ২৭ পিচ নেশার অ্যাম্পুল ইঞ্জেকশনসহ হারুনুর রশিদ ও সুমিদুল ইসলাম নামের দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রামে উল্লেখিত পরিমান মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। রবিবার(৩০ মে) সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

থানার উপ-পরিদর্শক প্রদ্বীপ কুমার বর্মন জানায়, উপজেলার ছাতিয়ানগ্রামের মাদককারবারী কারবুলের ছেলে হারুনুর রশিদ ও বাদেশ আলীর ছেলে সুমিদুল মাদক বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়কে আসছিলেন। এসময় তল্লাশী চালিয়ে ২৭ পিচ অ্যাম্পুল ইঞ্জেকশনসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় আরো একজন পালিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

স/জে