সদ্য প্রকাশিত
খেলা

মাশরাফির ‘৫০’

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মাশরাফির ‘৫০’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন রঙিন পোষাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অন্যদিকে বিশ্বের ৪৬তম ক্রিকেটার হিসেবে এই এই কীর্তি গড়েছেন মাশরাফি।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাশরাফির আগে বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি টি-টোয়েন্টি খেলেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

 

২০০৬ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। ইনজুরির জন্য অনেক আন্তর্জাতিক ক্রিকেট মিস হয়েছে বর্তমান বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের। নয়তো সব ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি খেলার রেকর্ড হয়তো তারই থাকতো।

 

৪৯টি টি-টোয়েন্টি খেলা (চলতি টি-টোয়েন্টি বাদে) মাশরাফির উইকেট সংখ্যা ৩৮টি। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ রানে চার উইকেট, মাশরাফির টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা সাফল্য।

মাশরাফি এখন পর্যন্ত সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। ৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন তিনটি।

এছাড়া টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি, ভারতের বিপক্ষে ৫টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি (চলতি টি-টোয়েন্টিসহ), শ্রীলঙ্কার বিপক্ষে ৪টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। বাংলাদেশ এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে কোনও টি-টোয়েন্টি খেলেনি। যার কারণে মাশরাফিরও খেলা হয়নি।

সূত্র : বাংলাট্রিবিউন