সদ্য প্রকাশিত
খেলা

দুপুরে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দুপুরে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ঘুরে দাড়ানোর চ্যালেঞ্জ। হতাশা ভুলে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা। সেই লক্ষ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আজ দুপরে নিউজিল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ।

 

নিউজিল্যান্ডের নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও চ্যানেল নাইন।

 

বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মাত্র চারটি। এই চার ম্যাচে একবারই মাত্র জয়ের সম্ভাবনা জাগিয়ে ১৫ রানে হেরেছিল টাইগাররা। বাকি তিন ম্যাচে হারের ব্যবধান অনেক বড়। প্রত্যেক মাচেই অনেক আগে থেকে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। ২০১০ সালে হ্যামিলটনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে, ২০১২ সালে পাল্লেকেলেতে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানে, ২০১৩ সালে ঢাকায় ১৫ রানে এবং ২০১৬ সালে কলকাতায় ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

 

তবে পরিসংখ্যানের বিশ্লেষণ ভুলে নতুন বছরে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো করবে তেমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

 

 

সূত্র :রাইজিংবিডি