সদ্য প্রকাশিত
খেলা

অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টে ওয়ার্নার ঝড়

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টে ওয়ার্নার ঝড়
SYDNEY, AUSTRALIA - JANUARY 03: David Warner of Australia celebrates his century during day one of the Third Test match between Australia and Pakistan at Sydney Cricket Ground on January 3, 2017 in Sydney, Australia. (Photo by Mark Kolbe/Getty Images)

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ডেভিড ওয়ার্নার। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান হলেন তিনিই। সেই এডাম গিলক্রিস্টের পর ওপনিং-এ নেমে তেড়েফুড়ে খেলার মতো অস্ট্রেলিয়া দলে ওয়ার্নার ছাড়া আর কাকেই ধরবেন আপনি। কি টি-২০তে, কি ওয়ান্ডে, কিংবা টেস্টে। যে কোনো ফরমেটের খেলা হলেই হলো তার কাছে।

যার ব্যাট জ্বলে উঠলে সেই দিনের বিপরীত টিমের বোলারদের চোখের পানি-নাকের পানি আর শরীরের পানি যেন সব এক হয়ে যায়। তেমনটিই হলো আজ মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টের প্রথম দিনের শুরু থেকে।

 

টেস্টে ব্যাট হাতে নেমে টি-২০ গতিতে খেলতে থাকেন ওয়ার্নার। আর তার ঝড়ো ব্যাটিং-এ শেষ পর্যন্ত ১৫১ রানের মাথায় ওিপেনিং জুটি ভাঙতে পারে পাকিস্তান। ওয়ার্নার একাই করেন ১১৩ রান। খেলেন মাত্র ৯৫ রান। কি বলবেন এটিকে? টেস্ট, ওয়ান্ডে নাকি টি-২০। ওর ব্যাটিং-এ ঝড়ের কাছে যেন কোনো হিসেবই মেলানো যায় না।

সিডনি ক্রিকেট গ্রাউন্ড মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তার প্রতিফলনও দিতে থাকেন দুই ওপেনার ওয়ার্নার এবং ম্যাট রেনসো। ৩২.৩ ওভারে দুজনের ওপেনিং জুটিতে আসে ১৫১ রান। তবে ধিরে-সুস্থে খেলেত থাকেন ম্যাট রেনসো। ওয়ার্নার যখন ১১৩ রানে আউট হন, তখন রেনসোর রান ছিল ৯৯ বলে ৩৭ রান। ওয়ার্নারের আউটের পরে ব্যাট হাতে নামেন উসমান খাওজা।