সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১৯ মে ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১৯ মে) সকাল ৯ টায় উপজেলার ডালম্বা গ্রামে ঘটনাটি ঘটে। শিশু আব্দুর রহমান ইমদাদুল ইসলামের ছেলে।

শিশুর বাবা ইমদাদুল ইসলাম জানায়, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করার সময় সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায় শিশু আব্দুর রহমান। পরে মা কামরুন নাহার শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/জে