
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার অতিদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র নগদ টাকা বিতরণ করা হয়। সোমবার( ১০ মে) দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ভিজিএফ’র টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১হাজার ৪শত ৬টি পরিবারকে নগদ ৪শ’ ৫০ টাকা করে ভিজিএফ (অর্থ) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম, ট্যাগ অফিসার সুদেব, ইউপি সদস্য শাহাজাহান আলী, রুহুল আমীন, ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
ইউপির দমদমা গ্রাম থেকে আসা রেনুকা, মোসলেমাসহ বেশ কয়েকজন সুবিধাভোগী জানান, ঈদের আগে ভিজিএফ’র নগদ টাকা পেয়ে অনেক সুবিধা হলো। আমরা অনেকটা চিন্তামুক্ত হলাম। দু:সমের এই সহযোগিতা পেয়ে অনেক উপকার হলো।
সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার অতিদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র নগদ অর্থ তুলে দিয়ে হাসি ফুটাতে পেরে খুব ভালো লাগছে।
স/জে









