নিজস্ব প্রতিবেদক:
বইয়ের উপরে একটি লাল গোলাপ। তার ওপরে লাল সবুরের পাতলা ফিতায় বাঁধা। অধির অগ্রেহে লাইনে দাঁড়িয়ে আছে কোমলমতি শিশু-কিশোরেরা। অপেক্ষা নতুন বছরে নতুন বই হাতে পাওয়া। প্রধান অতিথির বসার আসনের সামনেই রাখা আছে সেই বইগুলো।


আজ রোববার রাজশাহী শিক্ষা অফিসের উদ্যোগে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণী অনুষ্ঠানে নতুন বইকে এভাবে সাজানো হয়েছে। আর শিক্ষার্থীরা নতুন বই নেওয়া জন্য সারি ভাবে লাইনে দাড়িয়ে আছে।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হান্নান সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এই নতুন বই পেয়ে বেশ অনন্দিত শিক্ষাথীর। এদিকে, রাজশহী অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল থেকে অনন্দ মুখোর পরিবেশে বই বিতরণ করা হচ্ছে।
রাজশাহী উপশহর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষাথীর মাঝে বই বিতারণ করা হয়েছে। নতুন বাই নিতে আসা শিক্ষার্থী হুমায়রা তাসনিম সিল্কসিটিনিউজকে বলেন, নতুন বই পেয়ে ভালো লাগছে।
তার দাদা আতাউল হক সিল্কসিটিনিউজকে বলেন, নাতনিকে মাঝে মাঝে স্কুলে নিয়ে আসি। আজ নতুন বই নিতে এসেছি ভালো লাগছে । ছোটরা নতুন বই পেয়ে অনেক খুশি।

আরেক শিক্ষাথী সাদিয়া তাসনিম মা সাজিদা ইয়াসমিন সিল্কসিটিনিউজকে বলেন, গতকাল থেকেই মেয়ে গভীর আগ্রহে নতুন বইয়ের আশায় ছিলো। আজ বই পেয়ে অনেক খুশি।
উল্লেখ্য, সারা দেশের ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ কোমলমতি শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার নতুন বই। নতুন বইয়ের উৎসবকে কেন্দ্র করে সারা দেশের প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চারদিকে বিরাজ করছে ম-ম গন্ধে ভরা ঝকঝকে নতুন বইয়ের সুবাস।
স/আ









