সদ্য প্রকাশিত
বিচিত্র

আমি কখনো বিয়ে করব না!

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
আমি কখনো বিয়ে করব না!

*
প্রেমিকা : কাল আমার বিয়ে, আর আজ আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুমি এসে হাজির! কেন আবার আমার জীবনে ফিরে এলে? তোমার সঙ্গে তো আমার সম্পর্ক শেষ হয়ে গেছে!
প্রাক্তন প্রেমিক : তোমার সঙ্গে প্রেম ভেঙে গেছে বলে কি আমি ব্যবসাও ছেড়ে দেবো?
প্রেকিকা : মানে?
প্রাক্তন প্রেমিক : মানে তোমার বিয়েতে ক্যাটারিং করার অর্ডার পেয়েছি আমি!
*
১ম বন্ধু : দোস্ত, আমি কখনো বিয়ে করব না। মেয়েদের আমার খুব ভয় লাগে!
২য় বন্ধু : আরে ধুর বোকা! বিয়ে করে ফেল। তারপর দেখবি কেবল একজনকেই ভয় লাগছে, আর বাকি সবাইকে ভালো লাগছে!
*
ক্রেতা : ভাই, আমের দাম কত?
বিক্রেতা : ১০টা ১০০ টাকা।
ক্রেতা : এত দাম কেন ভাই? একটু দাম কমান।
বিক্রেতা : ঠিক আছে আপনি ৮টা আশি টাকা দিন।
ক্রেতা : অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, আমাকে তাহলে ৮টা আমই দিন!

সূত্র:যুগান্তর