সদ্য প্রকাশিত
খেলা

আফগানিস্তানকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আফগানিস্তানকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

 

ভারতের শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

 

দলের বড় জয়ে অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন পাঁচ গোল। অন্য গোলটি করেছেন সিরাত জাহান স্বপ্না।

 

প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হারের পর বাংলাদেশের কাছেও বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের।

 

আগামী শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

 

বিস্তারিত আসছে…

 

 

সূত্র :রাইজিংবিডি